February 10, 2026, 6:37 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ গ্রেফতার ৬

পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ গ্রেফতার ৬

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় দুই রোহিঙ্গাসহ ছয়জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত রোববার বিকেলে রাজধানীর দক্ষিণখান থেকে এদের গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকালে ডিবি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, এদের মধ্যে একজন শিশু। দুই রোহিঙ্গা কক্সবাজারের লেদা ক্যাম্পের বাসিন্দা। ইয়াবা ট্যাবলেট পলিথিনে ক্যাপসুলের মতো পেঁচিয়ে পানি দিয়ে ওষুধের মতো খেয়ে পাকস্থলীতে করে ঢাকা নিয়ে আসত দুই রোহিঙ্গা। বাকিরা ঢাকায় সরবরাহের সঙ্গে জড়িত। এ বছরের জানুয়ারি থেকে গত রোববার পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৩০০ মাদকের মামলা হয়েছে বলে জানিয়েছেন দেবদাস। এদের মধ্যে ১১ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর