February 10, 2026, 6:07 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

১০০ কোটির ক্লাবে ‘রাজি’

১০০ কোটির ক্লাবে ‘রাজি’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করল আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত স্পাই থ্রিলার ‘রাজি’। মুক্তির ১৭ দিনের মাথায় এই মাইলফলকে পৌঁছায় ছবিটি। ১৭ দিন শেষে ছবিটির মোট আয় ১০২ কোটি ৫০ লাখ রুপি।

মূলত নায়িকানির্ভর এই স্পাই থ্রিলারটি গতকাল ১৭তম দিন ও ভারতের ছুটির দিনে আয় করে ৪ দশমিক ৪২ কোটি রুপি এবং ঢুকে পড়ে ১০০ কোটির ক্লাবে।  বিষয়টি নিশ্চিত করেছেন ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

এ বছর পঞ্চম ছবি হিসেবে ১০০ কোটির ক্লাবে পা রাখল ‘রাজি’। এর আগে আলিয়া ভাটের আরো দুটি ছবি ‘টু স্টেটস’ ও ‘বদ্রিনাথ কা দুলহানিয়া’ ১০০ কোটিরি বিশেষ ক্লাবে নাম লেখায়।

Share Button

     এ জাতীয় আরো খবর