February 10, 2026, 5:19 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

ইতিহাস তৈরি করলো ‘অপরাধী’

ইতিহাস তৈরি করলো ‘অপরাধী’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বাংলাদেশে ইউটিউবের সব রেকর্ড আগেই ভেঙেছে ঈগল মিউজিক থেকে প্রকাশিত গান ‘অপরাধী’। এবার গানটি নতুন আরও এক ইতিহাস তৈরি করলো। তিন কোটি ভিউ অতিক্রম করেছে গানটি। এটি বাংলাদেশের গানের ইতিহাসে একটি মাইলফলক। শুধু তাই নয়, গানটি এরইমধ্যে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ঢুকে পড়েছে। এই র‌্যাঙ্কিংয়ের ১০০ গানের মধ্যে ৮০তম অবস্থানে রয়েছে ‘অপরাধী’।

এ গানটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী আরমান আলিফ। কথা ও সুরও তার। সংগীতায়োজন করেছেন অঙ্কুর মাহমুদ। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। তাতে অভিনয় করেছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন। চমৎকার গান হলে অল্প বাজেটের মানানসই মিউজিক ভিডিওতেও যে সফলতা অর্জন করা যায় তার উদাহরণ এ গানটি। গানটির গায়ক আরমান আলিফ বলেন, শ্রোতা-দর্শকদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। আমি সবার প্রতি আন্তরিক এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর