April 16, 2026, 8:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পাঞ্জাবে পাকিস্তান তালেবানের ৬ জঙ্গি নিহত

পাঞ্জাবে পাকিস্তান তালেবানের ৬ জঙ্গি নিহত

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সন্ত্রাস বিরোধী বিভাগের (সিটিডি) এক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবানের (টিটিপি) অন্তত ছয় জঙ্গি নিহত হয়েছেন। শনিবার রাতে প্রদেশের গুজরাট রাজ্যে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন সিটিডির এক মুখপাত্র, খবর ডন ডটকমের। নিহতদের মধ্যে সারগোদার শীর্ষ ফেরারি সন্ত্রাসী মুহাম্মদ সুহাইবও আছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি জানান, সিটিডির গুজরাট জেলা কর্মকর্তা খবর পান, টিটিপির ও জামাতুল আহরারের আট থেকে নয় সন্ত্রাসী একটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে জড়ো হয়ে কেন্দ্রটিতে হামলার পরিকল্পনা করছে। এ খবর পেয়ে সিটিডির একটি টিম ওই বিদ্যুৎ কেন্দ্রটির কাছে একটি সেতুর পাশে অবস্থান নেয়। স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে আট থেকে নয় জন লোক বিদ্যুৎ কেন্দ্রটির দিকে যাওয়ার পথে সিটিডির টিমটি তাদের থামতে বলে। কিন্তু ওই ব্যক্তিরা না থেমে সিটিডির টিমটির দিকে গুলি ছুড়তে শুরু করে। সিটিডির টিমও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই ছয় সন্ত্রাসী নিহত হয়। অপর তিন সন্ত্রাসী পালিয়ে যায়।

নিহত সন্ত্রাসীরা লাহোরে বিভিন্ন প্রাণঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত এবং সুহাইব সারগোদায় ব্রিগেডিয়ার জহুর কাদরির খুনের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন সিটিডির ওই কর্মকর্তা। নিহতরা আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করেছিল বলেও দাবি করেছেন তিনি। সিটিডির টিম ঘটনাস্থল থেকে দুটি আত্মঘাতী জ্যাকেট, গুলিভর্তি একটি একে-৪৭ রাইফেল, একট পাপ্প আক্যাশন গান, তিনটি পিস্তল ও পাঁচটি হ্যান্ড গ্রেনেডের পাশাপাশি দুটি মোটর সাইকেল, পাঁচটি ডেটোনেটর এবং গুরুত্বপূর্ণ স্থাপনার কয়েকটি মানচিত্র উদ্ধার করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর