April 13, 2026, 1:53 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মেসি বিশ্বকাপের বিনিময়ে ক্লাব শিরোপা ছাড়তে রাজি

মেসি বিশ্বকাপের বিনিময়ে ক্লাব শিরোপা ছাড়তে রাজি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

যেকোনো মূল্যে জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের অপূর্ণতা ঘোঁচাতে চান লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা অধিনায়ক তাই জানালেন, সম্ভব হলে বার্সেলোনার হয়ে জেতা ট্রফির বিনিময়েও আন্তুর্জাতিক ফুটবলে একটা শিরোপা চান তিনি।

কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা একাধিকবার করে জেতা মেসি জাতীয় দলের জার্সিতে এখনও কিছুই জেতেননি। গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার ছাড়াও রয়েছে ২০১৫ ও ২০১৬ সালে চিলির কাছে কোপা আমেরিকার টানা দুই ফাইনালে হারের তিক্ত স্মৃতি। এর আগে ২০০৭ সালের কোপা আমেরিকাতেও ফাইনালে হেরেছিল মেসির আর্জেন্টিনা।

২০১৭-১৮ মৌসুমে স্প্যানিশ ফুটবলের ঘরোয়া ডাবল- লা লিগা ও কোপা দেল রে জেতায় বার্সেলোনার হয়ে মেসির মোট শিরোপা এখন ৩২টি। রাশিয়া বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সাফল্য পেতে মরিয়া পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

“সম্ভব হলে আমি বার্সেলোনার একটি শিরোপা জাতীয় দলের হয়ে একটির সাথে বিনিময় করতাম।”

“আর্জেন্টিনার হয়ে একটা শিরোপা জয় অনন্য কিছু।”

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামি ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যাত্রা। ২১ তারিখে ক্রোয়েশিয়া ও ২৬ তারিখে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে হোর্হে সাম্পাওলির দল।

Share Button

     এ জাতীয় আরো খবর