March 15, 2026, 6:18 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ভোলা জেলায় মাদকবিরোধী অভিযানে আটক ১৩জন

রাকিব হোসেন ভোলা জেলা প্রতিনিধি:

ভোলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ অভিযানে ২৩ পিস ইয়াবা ও ১৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসব ঘটনায় ১০টি মাদক মামলা দায়ের করা হয়েছে। ভোলার সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির আলম এতথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযান পরিচালিত হয়। ভোলার পুলিশ সুপার মোকতার হোসেনের নির্দেশে জেলার সাত উপজেলার ১০টি থানা থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৬ দিনে এ পর্যন্ত ১০১ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ২ হাজার ১২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ২৩ কেচ বিদেশি মদ। এসব ঘটনায় জেলায় সর্বমোট মামলা হয়েছে ৮৪টি ।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর