February 10, 2026, 6:12 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

ইচ্ছের কথা জানালেন শানামা

ইচ্ছের কথা জানালেন শানামা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ২০১২’তে শীর্ষ দশজনের একজন ছিলেন শানামা ফয়েজ। কিন্তু ব্যক্তিগত কারণে তাকে এই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। তারপর অনেকটা পথ পেরিয়ে সেই শানামা নিজেকে মিডিয়ার সঙ্গেই সম্পৃক্ত রাখলেন। নাটকে অভিনয় করেছেন। করেছেন বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ। আবার উপস্থাপনাও করেছেন তিনি।

তবে তার বেশি আগ্রহ চলচ্চিত্রে অভিনয় করা আর উপস্থাপনায় নিজেকে প্রতিষ্ঠিত করা। শানামা বলেন, ভালো গল্প এবং চরিত্র পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করবো। তবে আমার বেশি আগ্রহ নিজেকে একজন উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। দেখা যাক কী হয়। এরইমধ্যে গেল বছর শানামার উপস্থাপনায় শেষ হয়েছে এটিএন বাংলায় ‘ক্রাইম পেট্রোল’ নামক একটি অনুষ্ঠান। কথা চলছে আরো কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করার। শানামা প্রথম অভিনয় করেন জুয়েল মাহমুদের নির্দেশনায় ‘বৈরী বাতাস’ নাটকের কাজ। এরইমধ্যে তিনি প্রথমবারের মতো চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস রেজার নির্দেশনায় ‘বোকা পাখির ভালোবাসা’ নাটকের কাজ। নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে আজ ২৭শে মে শানামার জন্মদিন। জন্মদিন উপলক্ষে শানামা আজ তেমন কোনো কাজই রাখেননি। রাজধানীর শান্তিনগরের বাসাতেই কাটবে আজ তার জন্মদিন। এদিকে বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন শানামা। বর্তমানে দেশের প্রায় সবক’টি চ্যানেলে তার নতুন তিনটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে। বিজ্ঞাপনগুলো হচ্ছে আদনান আল রাজীবের ‘রবি’, ‘বসুন্ধরা টিস্যু’ এবং মেজবাউর রহমান সুমনের ‘জুনিয়ার হরলিকস’।

Share Button

     এ জাতীয় আরো খবর