February 7, 2026, 10:46 am

সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব মায়েদের জন্য ৫ ঘণ্টা কাজ, ৭ কোটি মানুষের কর্মসংস্থান পর্যটন কি বর্জ্যই হবে—নাকি বদলাবে নিয়ম মির্জাগঞ্জে কেঁচো সার উৎপাদন সর্বস্তরের জনসাধাণের কাছে জনপ্রিয়তার শীর্ষে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির জাতীয় গ্রন্থাগার দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১১টিতে যাবে হেলিকপ্টার দিনাজপুরের ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেফতার ৮০ উখিয়ায় অস্ত্রসহ গ্রেফতার আরসার কমান্ডার

সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকেঃ
ছাতকের কৃতি সন্তান বিশিস্ট শিক্ষাবিদ ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুস সাত্তারের জানাযা সম্পন্ন হয়েছে।

শনিবার তারাবীহের নামাজ শেষে দরগাহ মহল্লায় তার লাশ দাফন করা হয়। দরগাহ জামে মসজিদে জানাযা অনুস্টিত হয়। জানাযায় আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মুহিবুর রহমান মানিক এমপি, সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুছ, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল অদুদ, এডভোকেট রেজাউল করিম তালুকদার, ফেঞ্চুগঞ্জ সার কারখানার কর্মকর্তা সাজ্জাদুর রহমান তালুকদারসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, শনিবার সকালে সিলেট নুরজাহান হাসপাতালে চিকিৎসাধিন অবসহায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিনি স্ত্রী, দু’মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের দু’মেয়ের একজন চিকিৎসক ও অপরজন বুয়েটে অধ্যয়নরত রয়েছেন। অধ্যক্ষ আব্দুস সাত্তার ছাতক পৌর শহরের নোয়ারাই গ্রামের অধিবাসি।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর