নওগাঁর পোরশায় ২৫বোতল ফেন্সিডিলসহ মনিরুল ইসলাম(২৪) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মনিরুল চকবিষ্ণপুর(কাঁটাপুকুর) গ্রামের মহাতাব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে উপজেলার টেকঠা ইব্রাহীমের ভাঁটার কাছ থেকে এএসআই শাহরিয়ার ও এএসআই বিপ্লব তাকে আটক করে।পোরশা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আমরা জানতে পারি মনিরুল নামে একজন মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ মনিরুলকে আটক করে।এব্যাপারে থানায় বিশেষ আইনে মামলা হয়েছে এবং আটককৃতকে গ্রেফতার দেখিয়ে শনিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।