February 10, 2026, 5:43 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

বড়াইগ্রামে বাইসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ সালমান হোসাইন নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় জাহিদুল ইসলাম (২০) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ মে) রাত ৮ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার মাঝগাও ইউনিয়নের তিরোইল পূর্বপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে ও বনপাড়া কলেজ-২-এর ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জাহিদুল সন্ধ্যার দিকে আহম্মেদপুর এলাকায় তার মাকে (হাসপাতালে) দেখে সাইকেল যোগে তিরোইলে নিজ বাড়িতে ফিরছিলেন।
এসময় আহম্মেদপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে দ্রুতগামীর একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে তার দেহটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহিদুল। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৮মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর