February 10, 2026, 5:29 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

নারায়ণগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় যুবকের আত্মহত্যা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম নয়ন (২২)। গতকাল শনিবার সকাল ১১টায় পুলিশ উপজেলার বিশনন্দী গোরস্থানের নিকট থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সে ওই গ্রামের তাইজুদ্দিনের ছেলে। গোপালদী ফাঁড়ির ইনচার্জ হাসান জানান, উপজেলার বিশনন্দী গ্রামের তাইজুদ্দীনের ছেলে নয়ন তার চাচাত বোনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাকে বিয়ে করতে চায়। এ সম্পর্ক তার পরিবার বর্গ মেনে না নেয়ায় গত শুক্রবার রাতে সে বিশনন্দী গোরস্থানের পাশে একটি আমগাছের উঁচু ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করেছে। নিহত নয়ন বিশণন্দী বাজারে ট্রেইলারের কাজ করতো বলে জানা গেছে। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর