March 11, 2026, 1:54 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

কঙ্গোয় নৌকাডুবি : নিহত অন্তত ৫০

কঙ্গোয় নৌকাডুবি : নিহত অন্তত ৫০

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

রিপাবলিক ডেমোক্র্যাটিক কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় এক নৌকাডুবিতে অন্তত ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন বা কতজন বেঁচে গেছেন তা এখনও পরিষ্কার নয়। তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও চলছে। দেশটির কর্মকর্তারা বলছেন, যাত্রী ও পণ্যবাহী নৌকাটি মমবোভো নদী দিয়ে গত বুধবার রাতে মোনকোটো থেকে বানদাকা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে টুসাপার ভাইস গভর্নর রিচার্ড বোয়ো ইলুকা ৪৯টি মরদেহ উদ্ধার করেছেন। রিচার্ড বোয়ো বলেন, নৌকাডুবির কারণ এবং নিখোঁজ মানুষের সংখ্যা এখনও জানা যায়নি। প্রাদেশিক সরকার উদ্ধার তৎপরতা চালাতে একটি সেখানে একটি দল পাঠিয়েছে। এই কর্মকর্তা জানান, আলো ছাড়াই রাতে চলাচল করছিল নৌকাটি। যা সরকারের নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী বেআইনি। অপ্রতুল রাস্তাঘাটের দেশ কঙ্গোর জনগণ যাতায়াতের জন্য প্রায়শই নৌকার ওপর নির্ভর করেন। কম খরচে চলাচলের জন্য এটি বেশ জনপ্রিয় হলেও নদী এবং জলাশয়গুলোতে নৌদুর্ঘটনা সচরাচর ঘটে। জরাজীর্ণ নৌকা, অতিরিক্ত যাত্রী বোঝাই আর নিরাপত্তা সামগ্রীর অপ্রতুল এসব দুর্ঘটনার কারণ। এই বছরের ফেব্রুয়ারিতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছিল। বর্তমানে ইবোলা সংক্রমণের ঝুঁকির মুখে রয়েছে কঙ্গো। এ পর্যন্ত দেশটিতে ৩১ জনের ইবোলা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে আরও ২১ জনকে সন্দেহভাজন আক্রান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর