নিজস্ব সংবাদদাতা, জামালপুর প্রতিনিধিঃ
বন্দুকযুদ্ধে মোশারফ হোসেন বিদ্যুৎ (৩৯) নামের জামালপুর শহরের বগাবাঈদ বোর্ডঘর বাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। মঙ্গলবার গভীর রাতে জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের ছনকান্দা মাদরাসা ঘাটে পুলিশের অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করেন। এ সময় অজ্ঞাত এক মাদক বিক্রেতার বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় এবং তিন-চারজন মাদক বিক্রেতা ব্রহ্মপুত্র নদ সাঁতরিয়ে পালিয়ে যায়। রাতেই গুলিবিদ্ধ ওই মাদক বিক্রেতাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিনসহ তিন রাউন্ড গুলি, ১০০ গ্রাম হেরোইন এবং ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় জামালপুর সদর থানার ওসি মো: নাছিমুল ইসলামসহ চারজন পুলিশ সদস্য আহত হন। তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মোশারফ হোসেন বিদ্যুৎ। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ১৫টি মাদক মামলা এবং একটি ডাকাতির মামলা রয়েছে। তার স্ত্রী শিল্পী বেগমও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধেও জামালপুর সদর থানায় সাতটি মাদক মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার রাতের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল