March 15, 2026, 5:39 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

মৌলভীবাজারের স্কুলছাত্র হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : হত্যাকারী গাড়িচালক আটক

মৌলভীবাজারের স্কুলছাত্র হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : হত্যাকারী গাড়িচালক আটক
মৌলভীবাজার প্রতিনিধি


মৌলভীবাজারের বড়লেখায় নবম শ্রেণীর স্কুলছাত্র আব্দুল্লাহ হাসানের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের প্রায় তিন মাস আগে নিহত স্কুলছাত্র আব্দুল্লাহ হাসানের বাবার ব্যক্তিগত গাড়িচালক এরশাদ মিয়া স্কুল থেকে বাড়ি ফেরার সময় দোকান থেকে কেক আনার সময় কিশোর হাসানের শরীরে গাড়ি লাগিয়ে দেয় এরশাদ। এতে ক্ষিপ্ত হয়ে হাসান এরশাদকে চড় মারে ও গালিগালাজ করে। ঘটনার প্রায় তিন মাস পর জরুরী কথা আছে বলে হাসানকে নির্জন পাহাড়ি টিলায় নিয়ে কুপিয়ে হত্যা করে এরশাদ।
উল্লেখ্য চলতি বছরের ১৮ জানুয়ারি রাতে আব্দুল্লাহ হাসান বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। ১০ দিন পর ২৮ জানুয়ারি রাতে মোহাম্মদনগর এলাকার একটি নির্জন পাহাড়ি এলাকায় খন্ডিত পচা লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সৌদি আরব প্রবাসী আব্দুর রহিম বাড়িতে আসেন। ৩০ জানুয়ারি নিহতের বাবা ৬ জনকে আসামি করে বড়লেখা থানায় হত্যা মামলা করেন। হত্যাকা-টি চাঞ্চল্যকর ও রহস্যজনক হওয়ায় পিবিআই হেডকোয়াটার্সের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে মামলাটি পিবিআই মৌলভীবাজার তদন্তভার গ্রহণ করেন। পিবিআইর তদন্তে এজাহারভুক্ত ৬ জন আসামির থেকে গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় গাড়ি চালক এরশাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী দেয়।

Share Button

     এ জাতীয় আরো খবর