March 8, 2026, 12:06 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রংপুরে বন্দুকযুদ্ধে নিহত ১ রিভলভারসহ ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

রংপুর জেলা প্রতিনিধি:
২৩ মে ২০১৮ রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান শাহিন নামের একজন নিহত হয়েছে। নিহত শাহিন হাজিরহাট মনোহর গ্রামের সহিদার রহমান ওরফে সিরাজুল ইসলামের ছেলে। পুলিশসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী শাহিনকে গ্রেপ্তারের জন্য রংপুর নগরীর হাজিরহাট ব্রিজের কাছে রাত আনুমানিক আড়াইটার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশি অভিযান চালাকালে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে শাহিনুর রহমান শাহিন নামের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়। ওই সময় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। শাহিনের বিরুদ্ধে পূর্বের ১১-১২টি মামলা রয়েছে বলে পুলিশসূৃেত্র জানা যায়। কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শাহিনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে রংপুর ডিবির ওসি সরিফুল ইসলাম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে রংপুরে ৩৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এ যাবত গত শুক্রবার পর্যন্ত সারা দেশে মাদক বিরোধী অভিযানে ক্রসফায়ারে মোট ৫৬ জন নিহত হলো।

pin up pinup

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর