March 22, 2026, 9:43 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিরাজগঞ্জের শাহজাদপুরে রোজাদারের কাছে সিগারেটের আগুণ চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

শাহ এ এস তানভীর আলম বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে রোজাদারের কাছে সিগারেটের আগুণ চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার (২২ মে ) ইফতারের পূর্ব মুহুর্তে কৈজুরী হাটের অদূরে কৈজুরী গ্রামের মমিন প্রামানিকের ছেলে চয়ন ইসলাম গরুকে ঘাস খাওয়াতে গেলে আগে থেকেই সেখানে উপস্তিত পূর্ব চর কৈজুরী গ্রামের ইন্তু খার ছেলে সবুজ ও কামাল বেপারীর ছেলে আব্দুল্লাহ, মামুন, ছানোয়ার, চয়নের কাছে সিগারেটের আগুণ চায়। এটা দিতে অপারগতা প্রকাশ করলে নিজেকে রোজাদার দাবী করার পরও চয়ন ইসলামকে থাপ্পর মারলে বিষয়টি কৈজুরী বাজারে ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি মেম্বর মারফত আলী বলেন, দু’পক্ষের মুখোমুখী অবস্তায় তিনি দু’পক্ষকে সামলানোর চেষ্টা করেছেন। এসময় চর কৈজুরী থেকে আরও কিছু লোকবল লাঠিসোটা নিয়ে এসে হামলা চালায়। এসময় কৈজুরী গ্রামের মৃত নকির প্রামাণিকের পুত্র আব্দুল মান্নান (৪৫), ময়লাল প্রামাণিক (৬০) গুরুতর আহতসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ও গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে নূর হোসেনের পুত্র আব্দুল্লাহ জানান, তার ছোট ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে কৈজুরীতে ছুটে গেলে নকির প্রামাণিকের লোকজন তাকে ধাওয়া করলে প্রাণভয়ে পাথালিয়াপাড়ার নূর ইসলামের বাড়িতে আশ্রয় নেন। তারা ফালা, লাঠি, রড, রামদা দিয়ে পাল্টা আক্রমণ করে ছানোয়ার হোসেন (২৮) মামুন (১৮) ও আব্দুল্লাহ (৩৫)কে মারাত্মক আহত করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর