February 10, 2026, 6:52 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

ভ্রাম্যমান আদালতে কাজীপুরে অসাধু ব্যবসায়ীদের জরিমানা

মোঃ রিয়াজুল হক লিটু কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী বাজারে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। সেইসাথে বিপুল পরিমান ফরমালিনযুক্ত আম ও খাবারের প্যাাকেট ধ্বংস করা হয়েছে। কাজীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা সোনামুখী বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় ফরমালিনযুক্ত আম জব্দ করা হয় এবং ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এরপর আব্দুল মজিদের তেলের মিল ও মুদি দোকানে অভিযান পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার রাখার দায়ে তাকেও জরিমানা করা হয়। এছাড়া মাছের বাজারে অভিযান চালিয়ে বেশকিছু বাটখারা জব্দ করেছে। অভিযানে অংশ নেন কাজীপুর থানার অফিসার ইন চার্জ তদন্ত গৌতম মালী, এসআই জুবাইদুল ইসলাম, আসলাম, মনিরুজ্জামান রকি, জাহাঙ্গীর, শুকুর, এএসআই মহিদুল, উপজেলা সেনেটারি ইনস্পেক্টর আব্দুর রশিদ প্রমূখ।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর