February 10, 2026, 5:31 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জে আটক ১৪

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ১৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিল, ৪০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুজনের কাছ থেকে ইয়াবা ছাড়াও পিস্তুল ও গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
আটককৃতরা দের মধ্যে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বাপ্পী (৩৩) ও একই গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবুল হোসেন বাবু (৩৬), সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার মিলনের স্ত্রী মো. হুসনে আরা ওরফে হুসনা, একই মহল্লার রেজাউল ইসলামের স্ত্রী পপি খাতুন, মাহমুদপুর মহল্লার হরমুজ শেখের ছেলে আব্দুস সালাম ও রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের কেরামত আলীর ছেলে জাকির হোসেনের নাম জানা গেছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ জানান, জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রাম থেকে আটক মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম বাপ্পী ও বাবুল হোসেন বাবুর কাছে পিস্তল এবং গুলি পাওয়া গেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতে সুবর্ণসাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল হোসেন ওরফে বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় বাবু ও বাপ্পীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর