মৌলভীবাজার প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে গত ২৩ মে জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার বাজার মনিটরিংমূলক অভিযানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করা, খাদ্যপন্যে ও প্রসাধনীতে নিজেরা অতিরিক্ত দাম লেখাসহ বিভিন্ন অপরাধে সিরাজ এন্ড সন্সকে ২হাজার টাকা, কামাল এন্টাপ্রাইজকে ১হাজার টাকা ও রিয়া ¯œ্যাক্সকে ৪হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখা থানার পুলিশ ফোর্স।
প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল