April 16, 2026, 1:15 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জামালপুরে যুবকের লাশ উদ্বার

জামালপুরে যুবকের লাশ উদ্বার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জামালপুরের মেলান্দহে যুবকের লাশ উদ্বার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)। সে চরপলিশা গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে। এদিকে, জাকিরকে হত্যার খবরে এলাকাবাসী খুনিদের গ্রেফতারের দাবিতে চরপলিশা বাজার এলাকায় প্রায় আড়াই ঘন্টা বিশ্বরোড অবরোধ-বিক্ষোভ প্রদর্শণসহ গাড়ি ভাংচুর করেছে। কর্মকর্তা ইনচার্জ ওসি আজিজুর রহমান জানান-খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বলেন-লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রবিন মাহমুদ নামে একজনকে আটক এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নিলে যানচলাচল শুরু হয়। নিহতের স্বজনরা জানিয়েছেন-জাকির হোসেন ঢাকার নারায়নগঞ্জে গার্মেন্টসে চাকরী করতেন। ঘটনার দিন একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে মামুনুর রশিদ (৩২) নিহত জাকিরকে ফোনে করে ডেকে আনেন। জাকিরকে মামুনের শ্বশুরালয় নাংলা গ্রামে নিয়ে যায়। পরদিন জাকিরের লাশ পাওয়া যায়। হাসপাতালের ডা. মাইন উদ্দিন জানান-বেলা ১১টার দিকে নিহত জাকির হোসেনকে মামুনের শ্যালক রবিন মাহমুদ জাকিরের লাশ নিয়ে হাসপাতালে আনলে তাকে পুলিশে দেয়া হয়। জাকিরের এলাকাবাসী জানান-৪/৫ মাস আগে অর্থ লেন-দেন নিয়ে বিরোধের জেরধরে মামুন জাকিরকে ক্ষুরদিয়ে আঘাত করেছিল। থানায় জিডির পর গ্রাম্যভাবে আপস করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান-এই ঘটনার পর থেকেই মামুন পলাতক আছে।

গৃহবধুর আত্মহত্যা: জামালপুরের মেলান্দহে ট্রেনের চিচে ঝাঁপ দিয়েগৃহবধু মাহমুদদা (৩২) আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানান-পারিবারিক কলহের জের ধরে গতকাল শুক্রবার দুপুরে জাঙ্গালিয়া গ্রামের রাহাদ মিয়ার স্ত্রী পারিবারিক কলহের জেরধরে বাড়ির পাশে রেললাইনে যায়। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত:নগর তিস্তা ট্রেনের নিচে ঝাপদিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর