February 10, 2026, 6:53 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

কিশোরগঞ্জে শ্বশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাই নিহত

কিশোরগঞ্জে শ্বশুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাই নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন মৃত তমিজ উদ্দিনের জামাতা ফালু মিয়া (৫৫) গাছ থেকে আম পাড়তে গিয়ে পল্লী বিদ্যুতের খোলা তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে তার লাশ নামিয়ে আনে। জানা যায়, গতকাল শুক্রবার সকালে ফালু মিয়া শ্বশুর বাড়িতে গিয়ে গাছ থেকে পাকা আম পাড়ার সময় গাছের পাশে থাকা পল্লী বিদ্যুতের খোলা তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ফালু মিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের সোনাম উদ্দিনের পুত্র। এ মর্মান্তিক ঘটনার কথা শুনে উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করে। এলাকাবাসীর অভিযোগ পল্লী বিদ্যুতের খোলা তারে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। কটিয়াদী পল্লী বিদ্যুতের ডিজিএম লতিফুর রহমান বলেন, সংবাদ পেয়ে এজিএম পুলিশের সহায়তার লাশ গাছ থেকে নামিয়ে আনে। কটিয়াদী থানার এসআই ফারুক আহম্মেদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর