March 8, 2026, 12:59 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় আড়াই হাজার টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

পাবনায় আড়াই হাজার টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

pin up pinup

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পাওনা টাকা না পেয়ে পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম ওহাব ম-ল (৬০)। তিনি আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আবদুল রহিমের ছেলে। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ওহাব মন্ডলের ভাই আবু বক্কর ম-ল বাদী হয়ে আমিনপুর থানায় মামলা দায়ের করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে রফিক কাজী, তাঁর বাবা নুর হক কাজি ও মা রোকেয়া বেগমকে গ্রেফতার করে। মামলার বরাত দিয়ে আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, বোয়ালিয়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে ফরিদ একই গ্রামের নুর হক কাজীর ছেলে রফিক কাজীর কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নেয়। গত বৃহস্পতিবার রাতে রফিক ও তাঁর বাবা-মা পাওনা টাকা চাইতে যায়। টাকা না দেওয়ায় ওহাবের সঙ্গে রফিক ও তাঁর বাবা-মার কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে ওহাব মন্ডলকে পিটিয়ে জখম করা হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওহাব মন্ডলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর রাতে ওহাব মারা যান বলে জানান পরিদর্শক।

Share Button

     এ জাতীয় আরো খবর