February 10, 2026, 6:51 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

ধর্ষণে জন্ম নেওয়া নবজাতক হত্যা, বরিশালে চিকিৎসক গ্রেফতার

ধর্ষণে জন্ম নেওয়া নবজাতক হত্যা, বরিশালে চিকিৎসক গ্রেফতার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এক কিশোরীকে (১৫) বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধর্ষণের পর অন্তঃস্বত্তা ওই কিশোরীর একটি কন্যাসন্তান জন্মের দুইদিন পর পরিকল্পিতভাবে নবজাতক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি হাতুরে চিকিৎসক রুহুল আমীনকে (৫৫) গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এরপূর্বে গত ২৩ মে রাতে বাকেরগঞ্জ থানায় হত্যাকান্ডের শিকার নবজাতকের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা মৃত নাজেম আকনের পুত্র অভিযুক্ত ধর্ষক আবদুল করিম আকন, একই গ্রামের বাসিন্দা ও হত্যাকান্ডের সহযোগী হাতুরে চিকিৎসক রুহুল আমীন, শামীম আকন, মামুন আকন, আনোয়ার খানকে মামলায় আসামি করা হয়েছে। সূত্রমতে, এতিম ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিলো একই গ্রামের আবদুল করিম আকন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পরলে করিমকে বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হয়। এ সময় বিয়ে করতে অপারগতা প্রকাশ করে করিম নানা তালবাহানা শুরু করে। এরইমধ্যে গত ২ মে ওই কিশোরী একটি কন্যাসন্তান প্রসব করে। লম্পট করিম আকন তার অপকর্ম ঢাকতে মামলার অন্যান্য আসামিদের সহযোগীতায় এলাকার হাতুরে চিকিৎসক রুহুল আমিনকে ওই বাড়িতে পাঠিয়ে নবজাতক শিশুটিকে ওষুধ খাইয়ে হত্যা করে। বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুদুজামান জানান, নবজাতককে পরিকল্পিত হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, বিশেষ টিম গঠণ করে আসামিদের গ্রেফতারের জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ধর্ষিতা কিশোরীকে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর