February 10, 2026, 5:26 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

কুড়িগ্রামে ওসি পরিচয়ধারী ২ প্রতারক গ্রেফতার

কুড়িগ্রামে ওসি পরিচয়ধারী ২ প্রতারক গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামে পুলিশ অফিসার পরিচয়ধারী ২ প্রতারক চক্রকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গাইবান্দা সুন্দরগঞ্জ থানাধীন দক্ষিণ মারুয়াদহ গ্রামের মৃত নফর উদ্দিনের পুত্র এবিএম আশরাফুল হক (আরিফ) (৪৮) ও একই থানার বাজার পাড়া গ্রামের মৃতু রফিকুল ইসলামের পুত্র হায়দার আলী (৪৯)। গতকাল শুক্রবার বিকেলে জেলার রৌমারী উপজেলার বাওয়াইর গ্রামের ব্যবসায়ী আনিছুর রহমানের বাড়িতে গিয়ে আটককৃত ব্যক্তিদ্বয় নিজেদের পুলিশের ওসি বলে পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করেন। এতে আনিছুর রহমানের সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় ওই প্রতারক চক্রকে আটক করে রৌমারী থানায় সোর্পদ করে। পরে পুলিশ খোঁজ-খবর নিয়ে দেখতে পায় তারা প্রকৃতপক্ষে বিভিন্ন এলাকায় কখনও সাংবাদিক, পুলিশ অফিসার কিংবা মন্ত্রণালয়ের লোক পরিচয় দিয়ে আসছিল।
এ ব্যাপারে থানার পুলিশ অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলমকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা মামলা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর