April 16, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চুয়াডাঙ্গায় ১ কেজি সোনার বারসহ চোরাচালানি আটক

চুয়াডাঙ্গায় ১ কেজি সোনার বারসহ চোরাচালানি আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত চেকপোস্টে কাস্টমস আব্দুল মোতালেব (৫২) নামের ভারতগামী এক পাসপোর্টধারী যাত্রীর জুতার ভেতর থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা।  আটক সোনা চোরাচালানি মোতালেব গাজীপুর জেলার টংগীর আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত  জানান, দর্শনা চেকপোষ্ট দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে চালান হবে-এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি টিম শুক্রবার সকাল ৭ টা থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান করছিল। সকাল ১০ টার দিকে  ভারতগামী বাংলাদেশী নাগরিক আব্দুল মোতালেবকে আটক করে কাস্টমস অফিসে রাখা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার ভেতর থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি। মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।  সোনার বারগুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হবে। এছাড়া আটকৃত আব্দুল মোতালেব কে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর