January 13, 2026, 3:07 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বান্দরবানে ৮০০ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যাবসায়ি আটক

রিমন পালিত  বান্দরবান প্রতিনিধিঃ

mostbet mostbet

বান্দরবানে ৮০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে বান্দরবান জেলা গোয়েন্দা শাখা । বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার সাহেবের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা আনোয়ার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল রাত ২০.১০ ঘটিকার সময় বান্দরবান সদর থানা এলাকায় অভিযান পরিচালনাকালে বিশ্বস্থ সোর্সের মাধ্যমে সংবাদ পায় যে, বান্দরবান পৌরসভাধীন ০৪নং ওয়ার্ডস্থিত সাঙ্গু ব্রিজের পূর্ব পাশে হোটেল বিলকিছ এর সামনে পাকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। তাৎক্ষনিক বর্ণিত ঘটনাস্থলে ডিবি পুলিশ উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত আসামী ০১। নূরুল বশর (২৯), পিতা- আকা উদ্দিন, মাতা- নূরুন্নাহার, সাং- মধ্যমপাড়া, হাজী সাহেবের বাসার পাশে, ০৪নং ওয়ার্ড, বান্দরবান পৌরসভা, থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান রাত ২০.২০ ঘটিকার সময় তাকে আটক করে। এই সময় তার নিকট হইতে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।পরবর্তীতে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, দীর্ঘদিন যাবত টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা নিয়ে বান্দরবানসহ আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসিতেছিল। উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/ ২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর