February 10, 2026, 6:24 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

ভোলা থেকে পাচারের ৩ ট্রাক চাল নিয়ে নাটকীয়তা

ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলা থেকে ফরিদপুর ও মাগুরায় পাচারের পথে প্রায় ৬০ টন সরকারি চালবোঝাই তিনটি ট্রাক আটক করে ভোলা থানা পুলিশ। সোমবার (২২ মে) বিকেলে সন্দেহজনক হওয়ায় তিনটি ট্রাক পুলিশ আটক করে ট্রাকগুলো থানায় নিয়ে আসে। জানা গেছে, আটক তিন ট্রাক চাল নিয়ে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে নাটকীয়তা। কারণ এ চালের মূলে রয়েছেন দৌলতখান উপজেলার ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা। রাত পর্যন্ত ওই চালের বৈধতা নিশ্চিত না হওয়ায় পুলিশ চালসহ ট্রাক তিনটি জব্দ করে থানায় রাখে। অভিযোগ রয়েছে, ভোলার দৌলতখান উপজেলার আশ্রয়ণ প্রকল্পের এসব চাল অবৈধভাবে ভোলা জেলার বাইরে বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করা হয়। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার খাদ্য গুদাম থেকে তিনটি ট্রাকে করে প্রায় ৬০টন চাল ভোলা সদর হয়ে ফরিদপুর ও মাগুরায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেলে পুলিশ ওই চালের ট্রাক তিনটি ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। পরে তা ভোলা থানায় নিয়ে যাওয়া হয়। ট্রাক তিনটির একটি ফরিদপুর ও দুইটি মাগুরা চাল নিয়ে যাওয়ার কথা ছিল। ভোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিয়া বলেন, ‘আটক চাল সরকারি। তবে এসব চাল কার তা নিশ্চিত হওয়া যায়নি। রাতে ওই চাল থানায় পুলিশের জিম্মায় ছিল। এদিকে মঙ্গলবার ভোলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হালিম বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের নীতিমালা অনুয়ায়ী এই চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করতে হবে। কিন্তু সরকারি এ চাল ভোলা জেলার বাইরে নেওয়ার কোনো নিয়ম নেই। তাই আটক করা হয়। ভোলা জেলার বাইরে এ চাল যাতে যেতে না পারে তার জন্য স্ট্যাম্পে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর