April 13, 2026, 11:31 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

‘প্রত্যাশার চেয়ে ভালো’ করছে নেইমার

‘প্রত্যাশার চেয়ে ভালো’ করছে নেইমার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চোট কাটিয়ে নিজেকে ফিরে পাওয়ার পথে থাকা নেইমারের উন্নতি প্রত্যাশার চেয়ে ভালো বলে জানিয়েছে ব্রাজিল। প্রতিদিন অনুশীলন করছেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

পিএসজির হয়ে গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে পায়ের পাতার মেটাটারসাল হার ভাঙার পর থেকে খেলার বাইরে নেইমার। কদিন আগে অনুশীলনে ফেরা এই ফরোয়ার্ডের লক্ষ্য এখন রাশিয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া।

বিশ্ব সেরার এবারের আসরে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে দেখা হচ্ছে সেলেসাওদের অন্যতম ভরসা হিসেবে।

নেইমারের বর্তমান অবস্থা প্রসঙ্গে ব্রাজিল দলের ট্রেনার ফাবিও বলেন, “তার উন্নতি প্রত্যাশার চেয়ে ভাল।”

১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।

মার্চে নেইমারের পায়ে অস্ত্রোপচার করা চিকিৎসক দলের প্রধান ছিলেন রদ্রিগো লাসমার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের শারীরিক অবস্থা প্রসঙ্গে ব্রাজিল দলের এই চিকিৎসক বলেন, “নেইমার তার স্বাভাবিক মুভমেন্ট একটু একটু করে ফিরে পাচ্ছে।”

“পরের ধাপ হলো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন। এরপরই ম্যাচ খেলা।”

Share Button

     এ জাতীয় আরো খবর