February 10, 2026, 5:45 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

কলাপাড়া লঞ্চঘাটে পল্টুনের কদর নেই

আরিফ সুমন কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটূয়াখালীর কলাপাড়ায় আন্ধারমনিক নদী তীরে বিআইডব্লিউটি’র পল্টুনটি ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে শ্রমিক ও ব্যবসায়ীরা। বেশ কিছু দিন ধরে জোয়ারের পানিতে পল্টুনটি তলিয়ে থাকায় ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলারসহ পন্যবাহী কার্গো ভিড়তে পারছেনা। ফলে নৌ-যান থেকে মালামাল সময়মত ওঠানামা করতে না পরায় সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আর জীবিকা নির্বাহের সমস্যায় পড়েছে

সংশ্লিস্ট শ্রমিকরা।
সংশ্লিস্ট সূত্র জানায়, সপ্তাহে একদিন ব্যবসায়ীদের মালামাল পরিবহনকারী কার্গো কলাপাড়া এক্সপ্রেসসহ পন্য বহনকারী বেশ কিছু ছোট কার্গো ও ট্রলার বিআইডব্লিউটি’র এ পণ্টুনকে নির্ভর করে পন্য পরিবহন করাসহ পন্য ওঠা নামা করায়। কিন্তু বেশ কয়েকদিন পূর্বে অতি পুরনো এ পল্টুনের তলদেশ ছিদ্র হয়ে যায়। ফলে প্রতিদিন দুইদফা জোয়ারের পানিতে ডুব সাতার খেলছে এ পল্টুন। পন্যবাহী কার্গো পল্টুনে ভিড়াতে

ভাটার অপেক্ষা করতে হয়। ঘাট শ্রমিক সরদার সোবাহান হাওলাদার জানান, র্টারমিনাল জোয়ারের পানিতে ডুবে যাওয়ায়, পন্য খালাসের জন্য শ্রমিকদের ভাটার অপেক্ষা করতে হয়। কার্গো থেকে মালামাল শ্রমিকদের খুব ঝুঁকি নিয়ে বহন করতে হয়।

লঞ্চঘাট সংলগ্ন ব্যবসায়ী পরান চন্দ্র বিশ্বাস জানান, এক সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী লঞ্চসহ পন্যবাহী কার্গো জাহাজ এ টার্মিনালে ছিল ব্যাপক আসা-যাওয়া। দিনরাত চব্বিশ ঘন্টা লঞ্চঘাট থাকত জমজমাট। লঞ্চঘাটকে কেন্দ্র করে অনেক মানুষ খুজে পেয়েছিল জীবিকার নিশ্চয়তা। এখন ঢাকাসহ দেশের কোন স্থান থেকেই আর লঞ্চ আসে না! ফলে কলাপাড়া লঞ্চঘাটে এখন আর লঞ্চ নেই। তাই পল্টুনেরও কদর নেই।
ঘাট ইজারদার গোলাম রব্বানী শামিম জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পটুয়াখালী নদী বন্দরের সহকারি পরিচালক (নৌ-পরিবহন) খাজা সাদিকুর রহমান জানান, আশা করি এ মাসেই নতুন পল্টুন স্থাপন করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২০মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর