April 8, 2026, 8:18 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মন্তব্য করার কোনো অবকাশ নেই খুলনা সিটি নির্বাচন নিয়ে -জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন গণমাধ্যমের সামনেই হচ্ছে। তাই নির্বাচন নিয়ে মন্তব্য করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে- বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে উভয় প্রার্থীর বিবৃতির পরিপ্রেক্ষিতে আলোচনা করা যাবে।

খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে রাজনীতি থেকে বাদ দিতে চায় সরকার-বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, খালেদা জিয়ার জামিন বা দণ্ড মওকুফে রাজনৈতিক কোনো দেন দরবার চলবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর