মৌলভীবাজার প্রতিনিধিঃ
রাজনগরে কামারচাক ইউনিয়নের মরিচা গ্রামে শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও মরিচা মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে আজ ১২ মে বিকালে। ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে শিক্ষানুরাগী ও কৃষক নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও অবঃ শিক্ষক কৃতিকা রঞ্জন দেব, কবি জয়নাল আবেদীন শিবু, নাট্যকার হিফজুর রহমান বক্শ, মাওলানা ফখরুল ইসলাম, আবুল বশর জিল্লুুল, ডাঃ রানা দত্ত, মাওলানা আব্দুল জাহিল ও জেলার শ্রেষ্ঠ সমাজসেবক আব্দুল হান্নান চিনু প্রমুখ।উল্লেখ্য, প্রায় শত বৎসর পূর্বে বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষাবিদ মরহুম আবুল কাশেম কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন, তার পুত্র মরহুম আব্দুল বারী অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্প বেতনে শিক্ষকতা করেন ও তার নাতি আব্দুল মন্নান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতাকালিন শিক্ষকতা করেন। তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং গুণগত শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০০০ সালে শিক্ষা ট্রাস্ট গঠন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫মে২০১৮/ইকবাল