এরপর আইজিপি বেলা সাড়ে ৩টায় জেলা পুলিশ লাইন্স মাঠে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী সমাবেশে যোগ দেবেন।
আইজিপির আগমন উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পুলিশ লাইন্স মাঠে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
পরিবেশন করার কথা রয়েছে।
দ্বিতীয় দিন শুক্রবার (১১ মে) সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজে রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশসহ বরিশালের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন আইজিপি।
পরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের ১২ তলা বিশিষ্ট ব্যারাক এবং ৬ তলা বিশিষ্ট আধুনিক অস্ত্রাগার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন। রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশসহ বরিশালের বিভিন্ন ইউনিটের সব পদবীর অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় যোগ দেবেন তিনি।
বিকেল ৩টায় আইজিপি জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সমাবেশে অংশগ্রহণ ও পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
যেখানে রংধনু গ্রুপ নিবেদিত সন্ত্রাস ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে সাবিনা ইয়াসমীন, নকুল কুমার বিশ্বাস, কনা, কাজী শুভ এবং ব্যান্ড দল ডিফারেন্ট টাচ-এর সংগীত পরিবেশন করার কথা রয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে নাদিয়া, সোহেল, ডিএ তায়েবসহ শিল্পীদের নৃত্য।
প্রাইভেট ডিটেকটিভ/১০মে২০১৮/ইকবাল