সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“দুনিয়ার মজদুর এক হও” -প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে পালিত হলো মহান আন্তর্জাতিক মে দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় বিরামপুর ঢাকা মোড় হতে এক বিশাল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় চত্বরে ফিরে এসে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর ষ্ট্যান্ড কমিটির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, দিনাজপুর জেলা শাখা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, বিরামপুর শাখার সাবেক কার্যকরী সভাপতি ফরিদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, সাবেক পৌর কাউন্সিলর ডাঃ ওবাইদুর রহমান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, দর্জি কারিগর কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, দেকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর আলম প্রমূখ।
এতে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অটোবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতি, দর্জি কারিগর কল্যাণ সমিতি, দোকান কর্মচারী, রিক্সা-ভ্যান, কাঠমিস্ত্রি, ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের অন্তর্ভূক্ত শ্রমিকেরা অংশগ্রহণ করে।
প্রাইভেট ডিটেকটিভ/২মে২০১৮/ইকবাল