April 16, 2026, 7:48 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার টরোন্টো শহরের একটি ব্যস্ত রাস্তার ধারে পথচারীদের উপরে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় দশজন নিহত হয়েছেন। আরো ১৬ জন আহত হয়েছেন। চালক ইচ্ছাকৃতভাবে এটি করেছেন বলে মনে করা হচ্ছে।
রেজা হাশেমি নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি খুব দ্রুতবেগে চলছিলো। তিনি খুব জোরে চিৎকার শুনতে পান।
তিনি জানান, সাদা একটি গাড়ির চালক ফুটপাথে কয়েকবার গাড়িটিকে উঠিয়ে পথচারীদের চাপা দেন।গাড়িটি ভাড়া করা বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।
গাড়ির চালক শুরুতে পালিয়ে যেতে সক্ষম হন। কয়েক রাস্তা পরে অবশ্য তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। হামলাকারী এখন পুলিশের জিম্মায় রয়েছে।
বেশ কটি ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রেফতারের আগে হামলাকারী পুলিশের দিকে কিছু একটা তাক করে আছেন।
হামলাকারীর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে পুরুষ শুধু এটি নিশ্চিত হওয়া গেছে।
ভিডিওতে আরো দেখা যাচ্ছে, মরদেহ ব্যাগে ভরা হচ্ছে এবং পুলিশ আক্রান্ত মানুষজনকে সহায়তা করছে।
এই ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দুরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সহ সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসেছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০১৮/সন্দিপ
Share Button

     এ জাতীয় আরো খবর