March 25, 2026, 3:20 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

টাঙ্গাইলের সখীপুরে ২০ পিস ইয়াবাসহ আলমগীর শিকদার (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবারের পরীক্ষা দেয়া অনিশ্চিত দাবি বাবার

টাঙ্গাইল  প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে ২০ পিস ইয়াবাসহ আলমগীর শিকদার (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দাড়িপাকা এলাকা থেকে  শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর শিকদার উপজেলার দাড়িপাকা পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফ শিকদারের ছেলে। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের উপজেলার একটি কলেজ থেকে এবারের চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। রবিবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের পাঠানো হয়।

সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার দাড়িপাকা এলাকা অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রি করছিল আলমগীর শিকদার। তাকে গ্রেফতার করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আবদুল ওয়াহাব বাদী হয়ে মাদক আইনে তার নামে মামলা দায়ের করেছে। সে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল বলেও ওসি জানান।

গ্রেফতারকৃত আলমগীর শিকদারের বাবা আবদুল লতিফ শিকদার বলেন, রবিবার তার ছেলেকে পুলিশ টাঙ্গাইল পাঠালেও জামিনের আবেদন করার আগেই আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজকে আদালতের জেলহাজতে কিংবা কারাগারে থাকায় পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না তার ছেলে। তার ছেলের সোমবার (২৪ এপ্রিল) বিকেল দুইটায় স্থানীয় সখীপুর আবাসিক মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে মার্কেটিং নীতি ও প্রয়োগ প্রথমপত্র (সেক্রেটারিয়াল প্রাকটিসেস) বিষয়ে পরীক্ষা রয়েছে বলে জানান। কিন্তু সোমবার কখন আদালত বসবে কখন জামিন পাবে তার ছেলের পরীক্ষা দেওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি বাবার।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন বলেন, রবিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। জামিনের আগে পরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়ম অনুয়ায়ী কোর্টের জেলহাজতে থাকার কথা রয়েছে ওই আসামির।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ওই শিক্ষার্থীর রোল নম্বর ৬১১৯০১। মানবিক দিক চিন্তা করে ওই শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ ছিল।

এ প্রসঙ্গে থানার ওসি এসএম তুহীন আলী বলেন, কে ছাত্র-শিক্ষক সেটি মুখ্য নয়। প্রকৃত মাদক ব্যবসায়ী হিসেবে তাকে যথেষ্ট প্রমাণসহ গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর