রাকিব হোসেন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা জেলার দৌলতখান উপজেলায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় জেলেদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পুলিশসহ ৩ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫ টার পৌর শহরের লঞ্চঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় উত্তেজানা বিরাজ করছে। আহতরা হলেন, জেলে মো. ইউসুফ, সফিজল বাঘা ও পুলিশ কনেস্টবল মুজিবুর রহমান। গুরুত্বরঅবস্থায় জেলে মো. ইউসুফকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দৌলতখান হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। ইউসুফের বোন বিবি ফাতেমা অভিযোগ করেন, দুপুরের দিকে জেলে ইউসুফ, সফিজল বাঘা অভাবের কারণে নদী মাছ ধরতে গেলে পুলিশ তাদের ধরে নির্যাতন করে পানিতে চুবাতে থাকে। এতে ইউফুস জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন প্রতিবাদ করলে পুলিশ এলোপাতাড়িভাবে লাঠিচার্জ করে। এঘটনায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ ও বিক্ষোভ করেছেন। দৌলখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন বলেন, এক জেলে আহত ও এক পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। ঝামেলায় আছি বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে।
প্রাইভেট ডিটেকটিভ/২০এপ্রিল২০১৮/ইকবাল