April 17, 2026, 11:25 am

mostbet
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

১৪ জনের যাবজ্জীবন লক্ষ্মীপুরে কলেজছাত্র হত্যায়

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে কলেজছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বুধবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন। এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী গ্রামে ২০১১ সালে ডাকাতিকালে দীপ্তকে গুলি করে হত্যা করে ডাকাতরা। রায় ঘোষণার সময়  আদালতে উপস্থিত ছিলেন কামরুল, জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সুমন, অহিদুর রহমান ও কামাল হোসেন।  অন্যরা পলাতক রয়েছেন।
আদালত সুত্রে জানা যায়, ২০১১ সালের জুলাই মাসের ২ তারিখ রাতে সদর উপজেলার মধ্য হামছাদী গ্রামে ডাকাতিকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্ত পালকে গুলি করে হত্যা করে ডাকাতদল। এ ঘটনার পর দিন নিহতের বাবা কার্তিক পাল বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ২০১৩ সালের মার্চের ৩ তারিখে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এর মধ্যে অভিযুক্তদের মধ্যে সুজন নামের একজন মারা যান। আদালত ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসেকিউটর (এ পি পি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৮এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর