April 7, 2026, 4:33 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কৃষকদের পেছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় – রাশেদ খাঁন মেনন. এমপি

 
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
কৃষকদের পেছনে ফেলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়, কৃষকের কঠোর পরিশ্রমের ফলে আজ দেশ সারা পৃথিবীতে দুই নম্বর জায়গায়। ধানের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। মৎস চাষে সারা বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। সরকারী ভাবে খাস জমি ভূমিহীনদের দেয়ার আইনি নির্দেশ রয়েছে। কিন্তু খাস জমি প্রকৃত ভূমিহীনদের দেয়া হয়না। তাই ভুমিহীনরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অধিকার আদায় করে নিবেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক, ভূমিহীন ও বাস্তহারা সমাবেশে উপরোক্ত কথা গুলো বলেন, প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড রাশেদ খাঁন মেনন। বুধবার দুপুর ২টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের শহীদ মিনার চত্বরে জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে কৃষক, ভূমিহীন ও বাস্তহারা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক হবিবর রহমান, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মো ঃ তৌহিদ, জাতীয় কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোছাদ্দেক আহম্মেদ বুলবুল, সাধারণ সম্পাদক প্রনব চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্পাদক এমএ মতিন মোল্লার, রফিকুল ইসলাম ও রবিউল আউয়াল প্রমূখ।

mostbet

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর