March 30, 2026, 4:46 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কোটা প্রথা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইমানুল সোহান, ইবি প্রতিনিধিঃ

সরকারী চাকুরীতে নিয়োগে বিদ্যমান কোটা সংস্কার ও সব ধরনের কোটা ১০% কমিয়ে আনার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ কর্মসূচি পালন করে তারা।

বাংলাদেশ সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তারা প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মিছিলে কোটা প্রথা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।। ফলে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৮এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর