April 13, 2026, 8:12 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সচেতন নাগরিক কর্তৃক ৫ ডাকাত আটক ব্যক্তিদের অতিরিক্ত পুলিশ কমিশনার কর্তৃক সংবর্ধনা

হুমায়ূন কবির ভূঁইয়াঃ
রাজধানীতে গত ২৬/০৩/২০১৮ ইং তারিখে দক্ষিণ থানাধীন মোল্লারটেকে দিনে দুপুরে ২৬২ নং এক বাড়ীতে ডাকাতি করে প্রায় ৮/১০ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল। সূত্র জানায়, ডাকাতরা প্রায় ১৬ জন পুরুষ, মহিলা/মেয়েদেরকেবেঁধে প্রায় চার লক্ষ টাকা ও ৩০ ভড়ি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে আশেপাশের জনতা ডাকাতদের ধরতে গিয়ে ডাকাতের গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়।গুলিবিদ্ধ একজনের নাম রহমত আলী (৩০) অন্যজন এমদাদ (৪৫)। ডাকাতের গুলি খেঁেয়ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে সর্বমোট ৫ জন ডাকাতকে স্থানীয় জনতা আটক করতে সক্ষম হয়। সূত্রে জানা যায়, ঐ দিন ঢাকা ডি আই জি ক্রাইম কৃষ্ণপদ রায় ও ডি সি (উত্তর) এ সি মিজানুর রহমান সহ দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে দ্রুততার সহিত তদন্তের নির্দেশ দেয়। এমতাবস্থায়, স্থানীয় জনগনের সাহসিকতার জন্য পুলিশ প্রশাসন কর্তৃক পুরস্কার ও সংবর্ধনার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রে জানা যায়, গত ০২/০৪/২০১৮ ইং তারিখ রবিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় দক্ষিণখান থানার পক্ষ থেকে দক্ষিণখানের দক্ষিণ মোল্লারটেকে ভূঁইয়া কমপ্লেক্সের সামনের নবনির্মিত রাস্তায় স্থানীয় সাহসী জনতাদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সূত্রে জানা যায় যে, দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা পি. পি. এম. (বার) এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব নুরুল আলম পি. পি. এম.। প্রধান অতিথি নুরুল আলম তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, “জনতাই পুলিশ, পুলিশই জনতা, দক্ষিণখানের সাধারণ জনতা যেভাবে ডাকাতদের আটক করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার এবং দক্ষিণ মোল্লারটেকের বাসিন্দাদের ধন্যবাদ জানায়”। তিনি আরও বলেন, “আপনারা জানেন যে, আমাদের একজন পুলিশের বিপরীতে প্রায় ৩০০ জনের নিরাপত্তা দিতে হয়, সুতরাং সারাদেশের জনগণ যদি পুলিশকে দক্ষিণ মোল্লারটেকের বাসিন্দাদের মতো সাহসিকতার সহিত পুলিশকে সহযোগীতা করে তাহলে দেশ থেকে সন্ত্রাস, ডাকাত, মাদক সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব”। সভাপতির ভাষণে তপন চন্দ্র সাহা বলেন, “দক্ষিণ মোল্লারটেকের বাসিন্দাদের সাহিসকতা দেখে দেশের সবাই যদি এমনভাবে এগিয়ে তাহলে দেশ থেকে সন্ত্রাসী, ডাকাতি, মাদক নির্মূল করা কোন ব্যাপারই না”। তিনি আরও বলেন যে, “প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক নির্মূলের একটি বিশেষ নির্দেশনা রহিয়াছে, সুতরাং সন্ত্রাস, ডাকাতসহ মাদকের ব্যবসার সাথে যারাই জড়িত আপনারা জানার সাথে সাথে আমাকে জানাবেন, আমার দরজা আপনাদের জন্য ২৪ ঘন্ট্ইা খোলা থাকবে, এটা আমার অঙ্গীকার”। সভাপতির ভাষণে তিনি বলেন, “দক্ষিণ মোল্লারটেকের বাসিন্দাদের অনুকরণ করে আশেপাশের সমস্ত লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুরস্কার বিতরণ করে সভার সমাপ্তি ঘোষনা করেন”। পুরস্কারপ্রাপ্তরা হলো- এমদাদ, জামাল, ইঞ্জিনিয়ার মোতালেব এবং রহমত আলী। কিন্তু পায়ে গুলি লাগায় তিনি স্ব-শরীরে উপস্থিত হতে পারেননি। এখানে উল্লেখ্য যে, প্রায় ৩৫ বছর আগে উত্তরখান, দক্ষিণখান, কাওলা, বউরা সহ আশেপাশের সমস্ত এলাকার প্রতি ঘরে ঘরে ডাকাতি হয়েছিলো। তখন এই দক্ষিণ মোল্লারটেকে এসেই ঐ ডাকাতচক্র জনওরোশের কবলে পড়ে এবং ডাকাতির সাথে জড়িত কিছু ডাকাতকে মারধোর করার কারণে তারা আর ডাকাতি করতে পারে নাই। আজ ৩৫ বছর পর এই মোল্লারটেকেই ডাকাতচক্র আবার আটক হলো। তাহলে আমরা বলতেই পারি যে, দক্ষিণ মোল্লারটেকে অনেক সাহসি লোক ছিলো, আছে এবং থাকবে।

mostbet

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর