আন্তজার্তিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক ফার্স্ট লেডি উইনি মাদিকিয়িল্লা-ম্যান্ডেলা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।স্থানীয় সময় সোমবার দুপুরে জোহানেসবার্গের সোয়িটোর বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। উইনি ম্যান্ডেলা ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী।
বিবিসির খবরে বল হয়, উইন ও তার সাবেক স্বামী নেলসন ম্যান্ডেলা দুইজনই জেলে ছিলেন। তিন দশক ধরে দেশের বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক ছিলেন তারা। পরবর্তী সময়ে উইনি ম্যান্ডেলার খ্যাতি আইনগত এবং রাজনৈতিকভাবে বিতর্কীত হয়।উইনি ম্যান্ডেলার পারিবারিক মুখপাত্র ভিক্টোর ডালামিনি জানান, সোমবার দুপুরে পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ জন্য বছরের শুরুতেই তাঁকে হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই থাকতে হয়েছে।এদিকে উইনি ম্যান্ডেলার মৃত্যুতে শোকার্তরা এবং রাজনৈতিক নেতারা তার বাড়িতে ভিড় জমাতে থাকেন।
১৯৩৬ সালে ট্রান্সকেই নামে পরিচিত ইর্স্টান ক্যাপে জন্মগ্রহণ করেন উইনি ম্যান্ডেলা। ১৯৫০ এর দশকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা হয় উইনির। সেসময় তিনি একজন প্রশিক্ষিত সমাজকর্মী ছিলেন।৩৮ বছর বিবাহিত জীবন কাটান নেলসন ও উইনি। যদিও নেলসন ম্যান্ডেলার কারাবাসের কারণে এই বিবাহিত জীবনের প্রায় ৩ দশক ধরে তাদের আলাদা থাকতে হয়েছে।