April 19, 2026, 6:10 pm

সংবাদ শিরোনাম

ভোলা বোরহানউদ্দিনে ১০০ পিচ ইয়াবা সহকারে এক যুবক আটক

 রাকিব হোসেন ভোলা প্রতিনিধিঃ

mostbet

বোরহানউদ্দিনে ইয়াবা সহ আটক – ০১ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী কুন্জের হাট এলাকার টবগী ইউনিয়নের মুলাইপত্তন (০৮নং ওয়াডে) অধিকারী বাড়ির মৃত সুভাষ চন্দ্রের ছেলে মিল্টন চন্দ্র দে (২৮) কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। থানার এস আই মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অশোক কুমার বর্মন, মোঃ হেমায়েত উদ্দিন, এ এস আই মাহামুদ তাকে কুন্জের হাট ডি টি এম মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৮.০৫ মিনিটে তাকে ইয়াবা সহ আটক করেন। জানা যায় মিল্টন চন্দ্র দে ভোলা সিভিল সার্জন অফিসের এম এল এস এস পদে কর্মরত আছেন। এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার জানান, মিল্টন আমার অফিসে কর্মরত আছেন, সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। বোরহানউদ্দিন থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, জানান মাদক দ্রব্য আইনে আসামি করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩১মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর