গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রলি ও বাসের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৫) ও আকতার হোসেন (৪২) নামের ২জন শ্রমিক নিহত হয়েছে। নিহত রফিকুল উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট বড় ফতেপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে ও আকতার হোসেন একই ইউনিয়নের সোনাতলা শাখইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ- দিনাজপুর আঞ্চলিক সড়কের সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী এস আর (ঢাকা মেট্রো- ব- ১৪-৬২৩৫) পরিবহনের একটি যাত্রীবাহী বাস পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অপর এক ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রলিতে থাকা আরো ২ জনকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তাদের ২ জনের অবস্থার অবনতি ঘটলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ট্রলির ৪ জনই শ্রমিক বলে জানা যায়। এরআগে ১০ মার্চ পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় একই এলাকার ৪ শ্রমিক নিহত হন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮মার্চ২০১৮/ইকবাল