April 16, 2026, 7:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

mostbet

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

নাটোরে মাদক মামলায় টিপু সুলতান ফারুক (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এ রায় দেন। টিপু সুলতান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল হাই জানান, ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলার বেলঘরিয়া বাইপাস এলাকায় রাজশাহী-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস থেকে টিপু সুলতানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এসময় তার ব্যাগ থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে বিকেলে অভিযোগ প্রমাণিত হলে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর