ছাতক প্রতিনিধি,
ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ি সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬টি পদের বিপরীতে দু’টি প্যানেলে ১২ ও সহ-সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে সিরাজ মিয়া (চাকা) ৪৮ভোট, সাধারন সম্পাদক পদে সেবুল ইসলাম (মাছ) ৫০ভোট, সহ-সভাপতি পদে বাবুল মিয়া (হারিকেন) ৩৫ভোট, কোষাধ্যক্ষ পদে হুছন আহমদ (দেয়াল ঘড়ি) ৫৬ভোট, সদস্য পদে কুটি মিয়া ৩৮ভোট ও নাজির হেসেন ৪৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির সভাপতি আফাজ উদ্দিন, সদস্য আবুল কালাম ও জুলাই মিয়া।
প্রাইভেট ডিটেকটিভ/২৫মার্চ২০১৮/ইকবাল