December 11, 2025, 8:56 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

ক্যানসার-হৃদরোগ-অবসাদ! আধঘণ্টায় আরোগ্য, বলছে গবেষণা

ক্যানসার-হৃদরোগ-অবসাদ! আধঘণ্টায় আরোগ্য, বলছে গবেষণা

দিন দিন বেড়ে চলেছে হৃদরোগ ও ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা। সঙ্গে বাড়ছে অবসাদ। এর কি কোনও সমাধান রয়েছে!

Heart attack

ঘুম থেকে উঠে অফিস, আর অফিস থেকে বাড়ি ফিরে বাড়িক কাজ সেরে, খেয়ে, আবার ঘুম। এর মধ্যে আর নিজেকে সময় দেওয়ারও সময় থাকে না। এই স্ট্রেস-এর ফলে শরীর স্বাস্থ্যও দিন দিন খারাপ হতে থাকে। কিন্তু নিজেকে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৩০ মিনিট দিলেই আপনি শারীরিক ও মানসিক দু’দিক দিয়েই অনেকটা সুস্থ থাকবেন।

জিম বা যোগ নয়, রোজ ৩০ মিনিট করে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেনে নিন, কেন রোজ আধ ঘণ্টা করে হাঁটা প্রয়োজন—

• হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ-এর এক গবেষকের মতে রোজ ৩০ মিনিট করে হাঁটলে সহজেই ক্যালরি ঝরানো যায়। উত্তরাধিকার সূত্রে যদি কারও মধ্যে ওবেসিটি দেখা যায়, তাকেও নিয়ন্ত্রণ করা যায় রোজ ৩০ মিনিট করে হেঁটে। একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, মহিলারা যদি রোজ ৩০ মিনিট করে হাঁটেন, তাঁদের মধ্যে ওবেসিটিতে ভোগার সম্ভাবনা ৫ শতাংশ কমে যায়।

• রোজ হাঁটলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। লো ইন্টেনসিটি কার্ডিও ওয়ার্কআউট হিসেবে হাঁটাই সব থেকে ভাল বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

• অ্যামেরিকান ক্যানসার সোসাইটি-র একটি সমীক্ষা অনুযায়ী, সপ্তাহে মোট ৭ ঘণ্টা হাঁটলে ব্রেস্ট ক্যানসার হওয়ার সম্ভাবনা ১৪ শতাংশ কমে যায়।

• মস্তিষ্কের অসুখ, অ্যালজাইমার্স, স্মৃতিভ্রম ইত্যাদি থেকে দূরে থাকতে হাঁটা আবশ্যিক। রিপোর্ট অনুযায়ী, ষাট পেরলেই রোজ ১০ কিলোমিটার করে হাঁটা উচিত।

• অতিরিক্ত টেনশন, অবসাদ, বদ মেজাজ ইত্যাদির জন্যও সঠিক ওষুধ হল ৩০ মিনিট করে হাঁটা। রোজ হাঁটলে শরীরের সঙ্গে মনও থাকে তরতাজা।

• শরীরে ইমিউনিটি বাড়াতে মর্নিং ওয়াকের মতো আর কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। শরীরে রোগ তাড়াতাড়ি জাঁকিয়ে বসতে পারে না।

• উচ্চ রক্তচাপের রোগী যাঁরা, তাঁদের জন্য প্রতিদিন ১০ মিনিট করে হাঁটাই যথেষ্ট।

Share Button

     এ জাতীয় আরো খবর