বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় ৩টি দেশীয় অস্ত্র, নগদ টাকাসহ শীর্ষ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত হল, ডেঙ্গা চাকমা (৩৯) ও সুব্রত চাকমা (৩২)। স্থানীয়রা জানায়, ডেঙ্গা চাকমা লামা-আলীকদমের পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অন্যতম শীর্ষ নেতা। সুব্রত চাকমা তার সহযোগী। লোক মুখে শুনা যায় ডেঙ্গা চাকমা পার্বত্য চট্টগ্রামের শীর্ষ চাদাঁবাজ ও সন্ত্রাসী ‘কাজল গ্রুপের’ অন্যতম শীর্ষ পর্যায়ের একজন। লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি উপজেলায় সকল চাদাঁবাজি কার্যক্রম তার নির্দেশে পরিচালিত হয়। প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ দুপুর থেকে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযান শেষে ২টি একনলা দেশীয় বন্ধুক, ১টি কাঠের তৈরি দামি বন্ধুক ও নগদ ৬৯ হাজার ১৭ টাকাসহ শীর্ষ সন্ত্রাসী দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনাবাহিনী। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার খবর লোক মুখে শুনেছি। সেনাবহিনীর পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি।
প্রাইভেট ডিটেকটিভ/২০মার্চ২০১৮/ইকবাল