মশাহিদ আহমদ, মৌলভীবাজার:
“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ”শ্লোগানে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর ও ক্যাব এর যৌত আয়োজনে মৌলভীবাজারে বর্ণাট্য র্যালি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ ১৫ মার্চ সকালে। বিশ্ব ভোক্তা দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাট্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে ও জেলা বাজার পরিদর্শক আজবাহার মুন্সির সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, দি-মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা ক্যাব সভাপতি এডভোকেট আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মোঃ আল-আমিন।বক্তব্য রাখেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ ও জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম মোল্লা সুমন প্রমুখ। সেমিনারে জেলার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মার্চ ২০১৮/রুহুল আমিন