মাসউদ রানা ॥ বিশেষ প্রতিনিধি

দিনাজপুরে নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস ছবুর যোগদান করেছেন। গত ১১ মার্চ রোববার সকালে দিনাজপুরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দিনাজপুরে যোগদানের পূর্বে তিনি ফরিদপুর জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি ২০তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ড. ছবুর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জীবনদাসকাঠি গ্রামে শ্যামল পরিবেশে জন্ম গ্রহন করেন। তিনি মরহুম ইসমাইল আকন ও মরহুমা আমেনা বেগমের ৬ষ্ঠ সন্তান। ১ বোন ও ৬ ভাইয়ের সকলেই নিজ নিজ শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিতি লাভ করেন। পিতা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য একজন শিক্ষক। ড. ছবুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)থেকে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া(ওওটগ)হতে পিএইচডি(ইঞ্জিনিয়ারিং)ডিগ্রি লাভ করেন। তাঁর পিএইচডি কালীন একাধিক পাবলিকেশন গবেষণার ক্ষেত্র যরমযষু পরঃবফ। বর্ণাঢ্য শিক্ষা জীবনে তিনি সকল পর্যায়েই কৃতিত্বের পরিচয় দিয়েছেন।
ড. ছবুর ২০০১ সালের ২৮ মে একজন নবীন কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি মাগুরায় সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট, বাগেরহাটের ফকিরহাটে সহকারি কমিশনার (ভূমি), বরগুনায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। আমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৭ সালে সংঘটিত সিডরের ভয়াবহ তান্ডব কালীন উদ্ধার এবং দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনায় সুনাম ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
২০০৮ সালে আইডি কার্ড প্রণয়ন, নবম জাতীয় সংসদ এবং ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনের সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এর পর প্রায় ২ বছর তিনি সরকারি পরিবহণ পুলে যানবাহন মেরামত কারখানার ব্যবস্থাপক(সিনিয়র সহকারি সচিব)হিসেবে কর্মরত ছিলেন। যানবাহন মেরামত কারখানার আধুনিকায়নে এবং ত্বড়িৎ উন্নত সেবা প্রদানে তিনি নানাবিধ কার্যক্রম গ্রহণ করেন।২০১৫ সালে তিনি উপ-সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে ফরিদপুর জেলা প্রশাসনে উপ-পরিচালক, স্থানীয় সরকার হিসেবে পদায়িত হন। এর আগে তিনি ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
গত ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রসঙ্গত, বিদায়ী জেলা প্রশাসক মীর খায়রুল আলম শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে তিনি ১১ মার্চ ২০১৮ রোববার ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন এবং নবাগত জেলা প্রশাসক রুপে ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস ছবুর দিনাজপুরে যোগদান করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনে একধাপ এগিয়ে যাওয়ার অঙ্গিকারে প্রত্যয়ী ।
প্রাইভেট ডিটেকটিভ/১৪মার্চ২০১৮/ইকবাল