April 15, 2026, 12:58 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মোটরসাইকেল দুর্ঘটনায় দিনাজপুরে ৩ কিশোর নিহত

দিনাজপুর প্রতিনিধিঃ

mostbet

দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার বিকালে ঘোড়াঘাট-হাকিমপুর সড়কের ঘোড়াঘাট উপজেলা সুজা মসজিদ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের ছেলে হাসিবুর রহমান (১২) এবং হরলাকুর গ্রামের সামছুর রহমানের দুই ছেলে ইমরান মিয়া (১৩) ও তার ভাই মিলন মিয়া (১১)।  এছাড়া বলাহার গ্রামের নুর মোহাম্মাদের ছেলে আহত খাদেমুল ইসলাম হাসপাতালে চিকাৎসাধীন রয়েছে। ঘোড়াঘাটের পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান জানান, মঙ্গলবার বিকালে হাসিবুর রহমান, ইমরান মিয়া ও তার ভাই মিলন মিয়া এবং খাদেমুল ইসলাম একই মোটরসাইকেল যোগে ওসমানপুর বিজ্ঞান প্রযুক্তি মেলা দেখে বাড়িতে ফিরছিল। এসময় ঘোড়াঘাট-হাকিমপুর সড়কের ঘোড়াঘাট উপজেলা সুজা মসজিদ নামকস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে ঘটনাস্থলেই হাসিবুর রহমানের মৃুত্যু হয়। অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বগুড়ার মহাস্থানগড়ে ইমরান মিয়া ও তার ভাই মিলন মিয়া মারা যায়। খাদেমুল ইসলামকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর